Return & Refund Policy:
১. রিটার্ন বা পণ্য ফেরতের সময়সীমা:
পণ্য হাতে পাওয়ার পর যদি কোনো টেকনিক্যাল সমস্যা (Manufacturing Defect) দেখা দেয়, তবে অবশ্যই পণ্যটি গ্রহণ করার ৩ দিনের মধ্যে আমাদের জানাতে হবে।
পণ্যটি অব্যবহৃত এবং যে অবস্থায় পেয়েছেন সেই একই অবস্থায় (Original Packaging সহ) থাকতে হবে।
২. কোন ক্ষেত্রে রিটার্ন গ্রহণযোগ্য?
যদি ভুল পণ্য ডেলিভারি দেওয়া হয়।
যদি পণ্যে কোনো যান্ত্রিক ত্রুটি থাকে যা সারানো সম্ভব নয়।
যদি পণ্যের প্যাকেজিং খোলার সময় দেখা যায় যে পণ্যটি ভাঙা বা ক্ষতিগ্রস্ত (Physical Damage)। এক্ষেত্রে ডেলিভারি ম্যানের সামনেই আমাদের জানাতে হবে।
৩. কোন ক্ষেত্রে রিটার্ন বা রিফান্ড গ্রহণযোগ্য নয়?
পণ্য ব্যবহারের পর যদি কোনো ফিজিক্যাল ড্যামেজ বা শর্ট সার্কিট (ভুল ভোল্টেজের কারণে) হয়।
পণ্যের অরিজিনাল বক্স, ইনভয়েস বা এক্সেসরিজ হারিয়ে ফেললে।
ওয়ারেন্টি স্টিকার ছেঁড়া বা টেম্পারিং করা থাকলে।
সফটওয়্যার বা লাইসেন্স কি (License Key) জাতীয় পণ্যের ক্ষেত্রে কোনো রিফান্ড প্রযোজ্য নয়।
৪. রিফান্ড প্রক্রিয়া (Refund Policy):
পণ্যটি আমাদের কাছে ফেরত আসার পর আমরা সেটি ল্যাবে চেক করব। যদি সমস্যাটি সঠিক হয়, তবে আপনার রিফান্ড রিকোয়েস্ট গ্রহণ করা হবে।
রিফান্ড অনুমোদিত হলে, আপনার পেমেন্ট করা মাধ্যমেই (বিকাশ, নগদ বা ব্যাংক একাউন্ট) ১৫-৩০ কার্যদিবসের মধ্যে টাকা ফেরত দেওয়া হবে।
কুরিয়ার চার্জ বা পেমেন্ট গেটওয়ে চার্জ (যদি থাকে) রিফান্ড অ্যামাউন্ট থেকে বাদ যেতে পারে।
৫. পণ্য পরিবর্তন (Replacement):
যদি স্টকে একই পণ্য থাকে, তবে আমরা রিফান্ডের পরিবর্তে আপনাকে নতুন একটি ফ্রেশ পণ্য (Replacement) দিতে পারি। এক্ষেত্রে কোনো বাড়তি চার্জ দিতে হবে না।
৬. ওয়ারেন্টি সাপোর্ট:
পণ্যের সাথে যদি আলাদা ওয়ারেন্টি কার্ড থাকে, তবে ৩ দিন পার হয়ে গেলে উক্ত পণ্যের জন্য অফিশিয়াল ওয়ারেন্টি পলিসি কার্যকর হবে। সেক্ষেত্রে আমাদের সার্ভিস সেন্টারে যোগাযোগ করতে হবে।
যোগাযোগ করুন:
Microtech Computer & Solutions যেকোনো সময় এই রিফান্ড পলিসিতে পরিবর্তন, সংশোধন বা আপডেট করার অধিকার সংরক্ষণ করে। এই রিটার্ন ও রিফান্ড পলিসি সম্পর্কিত যেকোন প্রশ্নের জন্য, আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিম্নলিখিত তথ্যের মাধ্যমে
ফোন: +8801989222999
ইমেল: info@mcsmagura.com
ঠিকানা: Somobai New Market, College Road, Chowrongi Mor, Magura – 7600
